…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, হাসপাতালে স্টেন্ট বসানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর এনজিওগ্রাম করেন।

পরিবারের একজন সদস্য জানান, হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়।

পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবরে বলা হয়েছে, বিকেলেই তাঁর হৃদ্‌যন্ত্রে রিং বসানো হবে।

বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

পারিবারিক সূত্র আরও জানিয়েছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বগুড়ায় হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে পড়ে রোগী শিরিন বেগমের মৃত্যু
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে পড়ে রোগী শিরিন বেগমের মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়…

স্বাস্থ্য

জিম্বাবুয়েতে এইচআইভি জয়ে বড় অগ্রগতি, এখন পরীক্ষা তরুণদের কাছে প্রতিরোধ পৌঁছে দেওয়া

জিম্বাবুয়ের রাজধানী হারারের পারিরেনিয়াতওয়া হাসপাতালে ১৯৯০-এর দশকের শেষ দিকে যখন শন মোয়ো নার্স হিসেবে কাজ শুরু করেন, তখন এইচআইভি মহামারির প্রভাব ছি…

ক্যানসার চিকিৎসায় সরকারি সুযোগ বাড়াতে হবে: বছরে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার, রেডিওথেরাপি যন্ত্র মাত্র ৩১টি
স্বাস্থ্য

ক্যানসার চিকিৎসায় সরকারি সুযোগ বাড়াতে হবে: বছরে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার, রেডিওথেরাপি যন্ত্র মাত্র ৩১টি

বাংলাদেশে প্রতিবছর ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই তুলনায় চিকিৎসা অবকাঠামো গড়ে ওঠেনি। দেশে প্রতি ঘণ্টায় ২১ জন নতুন ক্যানসার রোগী শনাক্তের ব…

ঘুমের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারকারীদের ঘুম আসলে খারাপ হচ্ছে, বলছে নতুন গবেষণা
স্বাস্থ্য

ঘুমের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারকারীদের ঘুম আসলে খারাপ হচ্ছে, বলছে নতুন গবেষণা

ঘুমের সমস্যায় ভুগে অনেকেই গাঁজার দিকে ঝুঁকছেন, কিন্তু নতুন এক গবেষণা বলছে, গাঁজা ব্যবহারকারীদের ঘুমের মান বাস্তবে আরও খারাপ হচ্ছে—যদিও তাঁরা নিজেরা ত…