…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার, মামলা ৩৯টি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার, মামলা ৩৯টি
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁওয়ে ৭১ জন, লালবাগে ৬২ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৫৩ জন, উত্তরায় ৪৩ জন, রমনায় ৪০ জন ও গুলশানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০টি ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের মামলায় গার্মেন্টস মালিক আনোয়ার ঢাকার ইসলামপুর থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের মামলায় গার্মেন্টস মালিক আনোয়ার ঢাকার ইসলামপুর থেকে গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গার্মেন্টস কারখানার মালিক আনোয়ার হোসেনকে (রাজু) গ্রেপ্তার করেছে পুলিশ। …

গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ
আইন ও অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় এই অবরোধে…

সাটুরিয়ায় সিগারেট নিয়ে বিরোধের জেরে পিটুনিতে যুবকের মৃত্যু
আইন ও অপরাধ

সাটুরিয়ায় সিগারেট নিয়ে বিরোধের জেরে পিটুনিতে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে আহত রমজান আলী (৩৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার বেলা আড়াইটার…