…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের মামলায় গার্মেন্টস মালিক আনোয়ার ঢাকার ইসলামপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের মামলায় গার্মেন্টস মালিক আনোয়ার ঢাকার ইসলামপুর থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গার্মেন্টস কারখানার মালিক আনোয়ার হোসেনকে (রাজু) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক। তাঁর বয়স ৬০ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর বেলা আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার হোসেন তাঁর অফিসকক্ষের দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে কিশোরীর মা ও পরিবারের সদস্যরা কারখানায় যান। তাঁরা কক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন।

এ ঘটনায় ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার, মামলা ৩৯টি
আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার, মামলা ৩৯টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়। অভিযানে মাদকদ্র…

গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ
আইন ও অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় এই অবরোধে…

সাটুরিয়ায় সিগারেট নিয়ে বিরোধের জেরে পিটুনিতে যুবকের মৃত্যু
আইন ও অপরাধ

সাটুরিয়ায় সিগারেট নিয়ে বিরোধের জেরে পিটুনিতে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে আহত রমজান আলী (৩৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার বেলা আড়াইটার…