…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পলাশবাড়ীতে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।

আহত সাংবাদিকরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বালুর স্থানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করে প্রশাসন।

অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে আমবাড়ী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের পথরোধ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, তাঁদের একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ১০ থেকে ১৫ জনের একটি দল মারধর করে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, একপর্যায়ে জোর করে তাঁদের হাতে টাকা দিয়ে সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। পরে অভিযানে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না
আইন ও অপরাধ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বা…

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…

বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ

বগুড়ার শেরপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার …

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি
আইন ও অপরাধ

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনে…