…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব ছোনকা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। তাঁর মরদেহটি মজুমদার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশে পড়ে ছিল।

পুলিশ জানায়, শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা বিউটি খাতুন জানান, গতকাল শনিবার রাতে খাবার খেয়ে বিপ্লব বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ রোববার সকালে এলাকাবাসীর মাধ্যমে ছেলের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছেন বলে তিনি জানান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে বিদ্যুতায়িত হয়ে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না
আইন ও অপরাধ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বা…

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি
আইন ও অপরাধ

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনে…

আইন ও অপরাধ

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক ও সুপারভাইজার আটক

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগ…