…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক ও সুপারভাইজার আটক

নিজস্ব প্রতিবেদক

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রাণ হারানো দুই যাত্রী হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার মোট ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়িতে ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল।

শাকিল বসুনিয়ার ভাষ্য, বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য সব যাত্রীকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে দুজনকেই লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেওয়া হয়।

ঘটনার বিবরণ দিয়ে বাসের যাত্রী আতিক ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।’

আতিক ইসলামের ভাষ্য অনুযায়ী, চিকলী এলাকায় স্থানীয় বাসিন্দা এবং পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা মিলে বাসটিকে আটকে দেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে পড়ে থাকা দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে
আইন ও অপরাধ

হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে

বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ব্রুনেইপ্রবাসী ফয়ছল আহমেদ। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে…

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না
আইন ও অপরাধ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বা…

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…

বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে কারখানার পাশে যুবকের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ

বগুড়ার শেরপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার …