…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই সভা হয়।

জহির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। একই সঙ্গে তিনি একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।

বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিন। সভায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য নওশাদ জমির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ আয়োজনে ১৫ নভেম্বর আরেকটি আলোচনা সভা হয়। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন।

সেখানে তিনি সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা ছিল না, এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঐক্যের বহিঃপ্রকাশ। সেই বিপ্লবের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক যাত্রার পথে যে ঐতিহাসিক মোড় তৈরি হয়েছিল, বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে সেই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।

দেশের ক্রান্তিকাল ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কারের ধারা বেগবান করতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি নওশাদ জমির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

নওশাদ জমির তাঁর বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংহতি বজায় রেখে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন সময়ের প্রধান দাবি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা মুক্ত গণমাধ্যম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্ত…

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে
রাজনীতি

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে

জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প…

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক
রাজনীতি

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে নানা আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার মাসুদ রানার সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যা…

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর, দোকানেও হামলা, সড়ক অবরোধ
রাজনীতি

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর, দোকানেও হামলা, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে একটি ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকা…