…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। চুরি করা ছাগলটি হাটে বিক্রি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন তিনি; এ সময় তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়কেও আটক করেন স্থানীয় লোকজন। পরে হাট কর্তৃপক্ষের মধ্যস্থতায় ছাগলটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত গ্রাম পুলিশের নাম আনিচুর রহমান (২৮)। তিনি আলফাডাঙ্গা উপজেলার কটুরাকান্দি গ্রামের নান্নু মোল্যার ছেলে এবং বুড়াইচ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

জানা যায়, গত ১৩ নভেম্বর বেলা পৌনে একটার দিকে বুড়াইচ পশ্চিমপাড়া এলাকার আছাদ মোল্যার ছেলে রমজান মোল্যার বসতবাড়ির পাশ থেকে একটি খাসি ছাগল চুরি হয়। ছাগলটির আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

চুরির পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন রমজান মোল্যা। একপর্যায়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাটে গিয়ে তিনি নিজের ছাগলটি দেখতে পান। সেখানে গ্রাম পুলিশ আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাই আলামিন মোল্যা (২৫) ছাগলটি বিক্রির চেষ্টা করছিলেন।

পরে হাট কর্তৃপক্ষের সহায়তায় ছাগলটি বিক্রিতে বাধা দেন রমজান মোল্যা। এ সময় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে আনিচুর ও আলামিনকে গণপিটুনি দেন। পরে হাট কর্তৃপক্ষের মধ্যস্থতায় ছাগলটি উদ্ধার করে প্রকৃত মালিক রমজান মোল্যার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রমজান মোল্যা অভিযুক্ত আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাইসহ দুজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে ছাগল চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পুলিশ আনিচুর রহমান। তাঁর দাবি, ‘আমার মামাতো ভাই আলামিন রমজানের কাছে টাকা পায়। সেই টাকা না দেওয়ায় সে ছাগলটি নিয়ে বিক্রি করতে চেয়েছিল। আমি শুধু আমার মামাতো ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম।’

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের ভাষ্য, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের
আইন ও অপরাধ

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে…

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের
আইন ও অপরাধ

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজ…

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে
আইন ও অপরাধ

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে।…

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক
আইন ও অপরাধ

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ফের মাদকের আসরে ধরা পড়েছেন। এখন আবার তাঁর ডোপ টেস্ট করা …