…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের
ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু তাহের নেত্রকোনা পৌর শহরের কসবা এলাকার মৃত আরশাদ আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় চাচাতো বোনের বউভাতের অনুষ্ঠান শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আবু তাহের। অটোরিকশাটি চালাচ্ছিলেন একই এলাকার সুমন মিয়া।

পথে শিবপ্রসাদপুর এলাকায় পৌঁছালে তাঁদের অটোরিকশার সঙ্গে আরেকটি অটোরিকশার ধাক্কা লাগে। সেটি চালাচ্ছিলেন শরীফ নামের এক ব্যক্তি। এই ধাক্কা নিয়ে দুই চালকের মধ্যে ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে শরীফ সুমনকে মারধর করতে থাকেন। শরীফের বাড়ি ওই এলাকায় হওয়ায় তাঁর চিৎকারে বাড়ি থেকে আরও চার-পাঁচজন বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে সুমনকে মারধর করেন।

এ সময় সুমনকে বাঁচাতে আবু তাহের এগিয়ে গেলে শরীফ তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ময়নাতদন্ত শেষে আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, দাফন শেষে রাতে এই ঘটনায় থানায় অভিযোগ করবেন পরিবারের সদস্যরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের
আইন ও অপরাধ

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে…

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে
আইন ও অপরাধ

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে।…

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি
আইন ও অপরাধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। চুরি করা ছাগলটি হাটে বিক্রি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন তিনি; এ সময় ত…

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক
আইন ও অপরাধ

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ফের মাদকের আসরে ধরা পড়েছেন। এখন আবার তাঁর ডোপ টেস্ট করা …