…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, বাবা কারাগারে
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে।

দুই দিন পর সন্ধ্যা নদী থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের চাচা। গ্রেপ্তারের পর আজ রোববার সকালে আদালতের মাধ্যমে আরিফ রাঢ়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিহত সিয়াম উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে।

দুই দিন পর গতকাল শনিবার সকালে রাজবাড়ী লঞ্চ টার্মিনাল এলাকার সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাক্‌প্রতিবন্ধী আরিফ রাঢ়ী তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে সিয়ামকে নিয়ে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

পরদিন শুক্রবার পাশের গোবিন্দগুহকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও ছেলের কোনো সন্ধান দিতে পারেননি তিনি।

গতকাল সকালে নদীতে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির ঘাড়ের পেছনে, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি আকার-ইঙ্গিতে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্বজনেরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিশুর চাচা ও মামলার বাদী পলাশ রাঢ়ী অভিযোগ করে বলেন, বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ হন। পরদিন আরিফকে পাওয়া গেলেও সিয়ামের বিষয়ে তিনি কিছু বলেননি। পরে নদীতে ভাতিজার মরদেহ পাওয়া যায়।

পলাশ রাঢ়ীর দাবি, নৌকায় মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ছেলেকে থাপ্পড় মারলে সিয়াম বইঠা দিয়ে বাবাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ নৌকায় থাকা দা দিয়ে পেছন থেকে ছেলেকে কোপ দেন। গুরুতর আহত হয়ে সিয়াম নদীতে পড়ে যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। গতকাল সকালে সন্ধ্যা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢ়ীকে থানায় আনার পর তাঁর বাক্‌প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তির সহায়তায় কথা বলার চেষ্টা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া এবং একপর্যায়ে দা দিয়ে ছেলেকে আঘাত করার কথা তিনি আকার-ইঙ্গিতে জানিয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে আরিফ রাঢ়ীকে আসামি করে হত্যা মামলা করেছেন। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের
আইন ও অপরাধ

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক ও তাঁর স্ত্রী-মেয়ের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে…

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের
আইন ও অপরাধ

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যাত্রী আবু তাহেরের

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজ…

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি
আইন ও অপরাধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা গ্রাম পুলিশ, গণপিটুনি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। চুরি করা ছাগলটি হাটে বিক্রি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন তিনি; এ সময় ত…

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক
আইন ও অপরাধ

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ফের মাদকের আসরে ধরা পড়েছেন। এখন আবার তাঁর ডোপ টেস্ট করা …