…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকে না গিয়েই মিলবে জামানত ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের ই-ঋণ স্কিম হালনাগাদ

নিজস্ব প্রতিবেদক

সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় স্বল্প সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ‘ই-ঋণ’ (ই-লোন) পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে এবং গত ৯ নভেম্বর জারি করা এক সার্কুলারের মাধ্যমে স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে এবং আবেদন থেকে শুরু করে অর্থ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে।

গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ঋণের আবেদন ও অর্থ গ্রহণের সুযোগ পাবেন।

স্কিমটির আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১২ মাস মেয়াদে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন, যেখানে গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।

ঋণ বিতরণের ক্ষেত্রে বেশ কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে এই স্কিমে। অগ্রাধিকারপ্রাপ্ত এই তালিকায় রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের বাসিন্দা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ।

পাশাপাশি প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরাও অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য হলো প্রচলিত ব্যাংকিং কাঠামোর বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে যাঁদের জন্য প্রচলিত ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ গ্রহণ করা কঠিন, তাঁদের ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই স্কিমের ফলে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের আয়বর্ধক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার
অর্থনীতি ও ব্যবসা

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা এবং আপেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সচিবালয়ে মন…

নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো
অর্থনীতি ও ব্যবসা

নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া …

অর্থনীতি ও ব্যবসা

অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টার অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে

জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে অনুমোদনের বাইরে নতুন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিসিএল) — এমন অভিযোগ উঠেছে…

অর্থনীতি ও ব্যবসা

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক পরিসরে কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে চীনের গুয়াংজু শহরে নিজেদের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট …