…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে চালু ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট, মাসে সাশ্রয় প্রায় ৯০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে চালু ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট, মাসে সাশ্রয় প্রায় ৯০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ৫০ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এই প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড।

এই প্ল্যান্ট থেকে কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা এবং নিয়ম অনুযায়ী তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে এই অর্থ পরিশোধ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে, আবেদন ফি ৫০০ টাকা এবং তালিকাভুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া বিশেষ প্রণোদনা সুবিধা পেতে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে এবং এই সুবিধা কার্যকর থাকবে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এই উদ্যোগ বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভূমিকা রাখবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

খুলনায় জলবায়ু ন্যায্যতার দাবিতে নৌকায় খালি কলস নিয়ে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ

খুলনায় জলবায়ু ন্যায্যতার দাবিতে নৌকায় খালি কলস নিয়ে মানববন্ধন

জলবায়ু ন্যায্যতার দাবিতে খুলনায় নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরব ও রূপসা নদীর মোহনায় জেলখানা ঘাটে নৌকায় দাঁড়িয়ে …

আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়…

আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, মঙ্গলবার থেকে কয়েক বিভাগে বৃষ্টির আভাস

দেশের অধিকাংশ এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২২১ নিয়ে বিশ্বে তৃতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য …