…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় আরও ৭ কার্যদিবস সময় চাইল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় আরও ৭ কার্যদিবস সময় চাইল তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

আজ রোববার বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানে তদন্তের স্বার্থে সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে বিলম্ব হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কমিটির প্রধান করা হয় আহমেদ মাহবুব-উল-ইসলামকে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

এর আগে অগ্নিকাণ্ডের পর পোড়া বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক। তখন তিনি জানিয়েছিলেন, মিটার, মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ এবং কাটআউট পরীক্ষা করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্ত…

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন
রাজনীতি

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন

১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স…

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে
রাজনীতি

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে

জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প…

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক
রাজনীতি

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে নানা আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার মাসুদ রানার সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যা…