…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বাল্যবিয়ে বা যৌতুকের বিয়ে নিবন্ধন করলেই কাজীর লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী দুলু

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজীদের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুধু বাল্যবিয়ে নয়, যৌতুক পাইয়ে দিতেও কোনো কাজী সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।

গত শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীদের উদ্দেশে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। সভাটির আয়োজন করে আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটি।

ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজীদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না; অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। তাঁর ভাষ্য, সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।

আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন সার্থক হবে, তখনই হবে আলোকিত লালমনিরহাট। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কাজও করা হচ্ছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকেরা লালমনিরহাটে এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তাঁরা অভিভূত হয়ে নিজেদের জেলায় তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করা হয়, কিন্তু সেই টাকার উৎস খোঁজা হয় না। ঘুষের টাকা বা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন। সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিজের বিবেককে পাহারাদার বানালে কেউ অপরাধে ধাবিত হবে না; নিজের বিবেকই সবচেয়ে বড় পাহারাদার।

মন্ত্রী বলেন, আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দু-একজন মাদকসেবী থাকতে পারেন; কেউ থেকে থাকলে তিনি যেন স্বেচ্ছায় ইস্তফা নেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় আরও ৭ কার্যদিবস সময় চাইল তদন্ত কমিটি
রাজনীতি

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় আরও ৭ কার্যদিবস সময় চাইল তদন্ত কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প…

রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্ত…

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন
রাজনীতি

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন

১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স…

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে
রাজনীতি

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে

জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প…