…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের পাঁচ দফা নির্দেশনা, নীরব এলাকায় নিয়মিত অভিযানের আদেশ

নিজস্ব প্রতিবেদক
শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের পাঁচ দফা নির্দেশনা, নীরব এলাকায় নিয়মিত অভিযানের আদেশ
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে আতশবাজি ও হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ ছাড়া প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকাসহ নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

বেলার পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. আশরাফ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না। আদেশের বিষয়টি নিশ্চিত করে হাসানুল বান্না বলেন, হাইকোর্ট পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন এবং তিন মাস পর আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।

পাঁচ দফা নির্দেশনার মধ্যে রয়েছে নীরব এলাকায় যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও মতবিনিময়।

নির্দেশনায় আরও রয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক ও শব্দদূষণ সৃষ্টির সম্ভাব্য অন্যান্য ব্যক্তিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা করা।

অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা নিশ্চিত করতে বলা হয়েছে। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করার নির্দেশনাও রয়েছে।

শব্দদূষণ সংক্রান্ত জনসাধারণের অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য হটলাইন নম্বর চালু করতে এবং প্রাপ্ত অভিযোগের বিপরীতে গৃহীত ব্যবস্থা উল্লেখ করে রেজিস্টার সংরক্ষণ করতে বলা হয়েছে।

টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট।

নির্দেশনা বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…