…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আনসার-ভিডিপি, অ্যাক্রেডিটেশন বোর্ড ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
আনসার-ভিডিপি, অ্যাক্রেডিটেশন বোর্ড ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে প্রেষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে প্রেষণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে থাকা লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।

স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে থাকা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…