…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দেশে এখন কোনো খাদ্যঘাটতি নেই, সংসদে জানালেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

নিজস্ব প্রতিবেদক
দেশে এখন কোনো খাদ্যঘাটতি নেই, সংসদে জানালেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে কোনো খাদ্যঘাটতি নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন।

এর মধ্যে চাল উৎপাদন হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন এবং গম উৎপাদন হয়েছে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে চালের চাহিদা ছিল ৪২৩ লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন।

সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করায় চালের লভ্যতা দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে চালের কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।

খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে চালের চাহিদা প্রাক্কলন করেছে ৪২৬ লাখ মেট্রিক টন।

গম সম্পর্কে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে গমের ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন এবং এ সময় গম উৎপাদন হয়েছে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন।

বর্তমানে নির্ধারিত নিরাপত্তা মজুত ১৪ লাখ মেট্রিক টনের বিপরীতে দেশে খাদ্যশস্যের মজুত রয়েছে ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। এই হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…