…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির দুই দিনের গবেষণা সম্মেলনে উপস্থাপন ১৬৫ গবেষণাপত্র

নিজস্ব প্রতিবেদক

ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী গবেষণা সম্মেলন শেষ হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনে চারটি বিষয়ে ১৬৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

‘২৫ ইয়ার্স অব ব্র্যাক ইউনিভার্সিটি: রিসার্চ ফর ইনোভেশন অ্যান্ড ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে প্রকৌশল ও প্রযুক্তি, স্বাস্থ্য ও লাইফ সায়েন্স, ব্যবসা ও অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিদ্যাসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি গবেষণায় সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া গবেষণার ফলাফল উপস্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও তরুণ গবেষকদের নিয়ে চারটি কর্মশালা অনুষ্ঠিত হয় সম্মেলনে।

গবেষণায় সহযোগিতা বাড়াতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া, ব্র্যাক-ব্র্যাক ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট-অ্যাকাডেমিয়া ফোরামে আলোচনা হয়। এতে শিল্পখাতের চাহিদা অনুযায়ী গবেষণা, যৌথ উদ্যোগে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার ফলাফল নীতিনির্ধারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন আলোচকেরা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গবেষণার লক্ষ্য শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর মাধ্যমে মানুষ ও পৃথিবীর কী উপকার হবে, সেটিও বিবেচনায় নিতে হবে।

অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, গবেষণার শুরু হতে হবে বাস্তব সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

রোববার ১৫ নভেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে গবেষণায় অবদান, গবেষণা প্রদর্শনী এবং মৌখিক ও পোস্টার উপস্থাপনায় সেরা কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…