…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু, পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি হেলেন মাসিন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু, পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি হেলেন মাসিন
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার শুরু হয়, পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এই মামলা পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। আইপিইউ হলো সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন। রোববার ট্রাইব্যুনালে বিচারকাজ চলার সময় আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত ছিলেন।

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন।

এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন আসামি রোববার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ, নওফেলসহ মামলার বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন।

আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলাটি ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না, সবকিছু ঠিক আছে কি না—এসব দেখার জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে বলে তিনি জানান।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের এই মামলার বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন এসেছেন। তিনি শুরু থেকেই মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

চিফ প্রসিকিউটর বলেন, হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব পরিষ্কার করা হয়েছে। তাঁদের জবাবে ওই পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন বলেই তাঁর মনে হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামিপক্ষের আইনজীবীরা রোববার কেন সময় চেয়েছেন—বিদেশি পর্যবেক্ষক হেলেন বারবার সে বিষয়ে জানতে চান। জবাবে তিনি হেলেনকে বলেন, রোববার আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটিরও কোনো সারবস্তু নেই। মূলত নানা অজুহাতে আসামিপক্ষ মামলাটির বিচার বিলম্বিত করতে চাইছে বলে তিনি পর্যবেক্ষককে জানিয়েছেন।

পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সঙ্গে তাঁর আইনজীবীর একান্ত পরামর্শ করার জন্য ট্রাইব্যুনালে কোনো ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা হেলেন জানতে চেয়েছিলেন। তখন তাঁকে সরেজমিনে দেখানো হয়েছে যে ট্রাইব্যুনালে আসামিদের রাখার জায়গার পাশেই একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, সেখানে ‘প্রিভিলেজ কমিউনিকেশন’-এর জন্য আদালতের বাড়তি অনুমতির প্রয়োজন হয় না বলে স্থায়ী আদেশ (স্ট্যান্ডিং অর্ডার) রয়েছে। প্রতিদিন যেকোনো সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গে দরজা বন্ধ করে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, বিদেশি পর্যবেক্ষক হেলেন তাঁর কার্যালয়েও গেছেন এবং ট্রাইব্যুনাল ঘুরে দেখেছেন। পর্যবেক্ষককে বিস্তারিত বলা হয়েছে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (২৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গ…

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর
আইন ও অপরাধ

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক অতির…

আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার
আইন ও অপরাধ

আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের মেয়েকে গলায় ছুরি ধরে ঘরের ভেতরে আটকে রাখেন তার বাবা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌ…

চট্টগ্রামে একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক
আইন ও অপরাধ

চট্টগ্রামে একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক গাড়িচালক ও তাঁর বন্ধুকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত…