…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুয়েটে হলের কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, বাম চোখে গুরুতর আঘাত

নিজস্ব প্রতিবেদক
কুয়েটে হলের কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, বাম চোখে গুরুতর আঘাত
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামকে আবাসিক হলের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে তাঁর বাম চোখ গুরুতর আহত হয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে লালন শাহ হলে এ ঘটনা ঘটে। নাজমুল ইসলাম লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী।

নাজমুলের অভিযোগ, ল্যাবে বিভাগের এক বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন। মারধরের একপর্যায়ে বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আঘাতে তিনি মেঝেতে পড়ে গেলেও জ্ঞান হারাননি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের শিক্ষার্থী হাসান তৌফিকের সঙ্গে নাজমুলের বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে ‘সরি’ বলতে বলেন।

নাজমুল তখন কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে কয়েকজন সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। নাজমুলের রুমমেট মাহিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সবাইকে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে চলে যেতে বলেন। কিন্তু এর মধ্যেই কয়েকজন কক্ষের ভেতরে প্রবেশ করেন এবং কথাবার্তার একপর্যায়ে নাজমুলকে মারধর শুরু করেন।

রুমমেট ও অন্য শিক্ষার্থীরা পরে নাজমুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি কক্ষে ফিরলেও চোখের আঘাত নিয়ে উদ্বেগ দেখা দেয়। চোখের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তাঁর চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করতে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

রাজন কুমার রাহা জানান, ঘটনার আগে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকেলে বিভাগীয় প্রধান দুজনের বিরোধের বিষয়টি জানতে পেরে তাঁদের ডেকেছিলেন এবং পরদিন বিষয়টি দেখে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, এ ঘটনায় ছাত্রকল্যাণ দপ্তরে (ডিএসডব্লিউ) অভিযোগ জানাতে বলা হয়েছে। তিনিও বিষয়টি ডিএসডব্লিউকে জানিয়েছেন।

লালন শাহ হলের প্রভোস্ট শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বাইরে আছেন। এ বিষয়ে ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা: এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তারের দাবি পরিবারের
শিক্ষা

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা: এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তারের দাবি পরিবারের

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যা মামলায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারনামীয় চার প্রধান আসামিসহ অন্য জড়ি…

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …