…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির, ফেরারি আসামিদের তথ্য দিলে পুরস্কার ও পরিচয় গোপনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির, ফেরারি আসামিদের তথ্য দিলে পুরস্কার ও পরিচয় গোপনের ঘোষণা
ছবি: সংগৃহীত

যশোর সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরারি আসামিদের আগমনের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে বাহিনীটি। অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব কথা বলেন।

সাইফুল আলম খান বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’

সাইফুল আলম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এ ছাড়া সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে নজরদারির জন্য সার্চলাইট বসানো হচ্ছে। থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেড বসানো হবে বলে জানান তিনি।

মতবিনিময়কালে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকার কথাও উল্লেখ করেন ৪৯ বিজিবির অধিনায়ক। তিনি বলেন, ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন হয়েছে। যশোর রিজিওন থেকেই প্রথমে তিন প্লাটুন এবং আজ আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…