…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, অথচ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি তিন দশকের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, অথচ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি তিন দশকের সর্বনিম্নে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংকগুলোতে মানুষের জমানো টাকা বাড়ছে, কিন্তু সেই টাকা উৎপাদন ও বিনিয়োগে কাজে লাগছে না। নতুন শিল্প স্থাপন, কারখানা সম্প্রসারণ কিংবা ব্যবসায় নতুন পুঁজি খাটাতে উদ্যোক্তাদের অনাগ্রহ কাটেনি, ফলে ব্যাংকে রাখা আমানত ঋণ-বিনিয়োগে গড়াচ্ছে কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ। অথচ একই সময়ে বেসরকারি খাতে ঋণ বিতরণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশ, যা গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান বাড়লেও তা উৎপাদনশীল কাজে ব্যবহার হচ্ছে না।

সেপ্টেম্বরে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি টাকা বা ১২ দশমিক ৯৪ শতাংশ।

এই সময়ে মেয়াদি আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৬৫২ কোটি টাকা এবং চলতি আমানত বেড়ে হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৭৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এসবের পরিমাণ ছিল যথাক্রমে ১৭ লাখ ১৯ হাজার ৮৯ কোটি টাকা এবং ১ লাখ ৯৫ হাজার ৬৫৪ কোটি টাকা।

মাসভিত্তিক হিসাবেও আমানত বেড়েছে। গত আগস্টে ব্যাংক খাতে মোট আমানত ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি টাকা; সেই হিসাবে সেপ্টেম্বরে আমানত বেড়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা।

তবে আমানতের বিপরীতে ঋণপ্রবাহের চিত্র উল্টো। ব্যবসায়ীদের মতে, উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভ্যাট-করসংক্রান্ত জটিলতা নতুন বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়েছে।

বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক গত ৩০ জুলাই নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে। তবে ঋণের চাহিদায় এর ইতিবাচক প্রভাব পড়েনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বর্তমানে ব্যবসা করার মতো অনুকূল পরিবেশ নেই। সরকারের পক্ষ থেকে বার্তা পাওয়া গেছে, ২০৩০ সালের আগে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। এ ছাড়া নানা বাস্তবিক কারণেও ব্যবসায়ীরা বর্তমান পরিবেশকে নতুন বিনিয়োগের জন্য নিরাপদ মনে করছেন না।

ব্যাংকাররা বলছেন, যেসব ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা রয়েছে, সেসব ব্যাংকে আমানত বাড়ছে। তবে খেলাপি ঋণের উচ্চ হার ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন ঋণ বিতরণে সতর্ক অবস্থানে রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, কাঠামোগত নানা প্রতিবন্ধকতা ও দুর্বল চাহিদার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিকে মানুষের হাতে নগদ অর্থ রাখার প্রবণতায়ও পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ১৩ দশমিক ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে তা ছিল ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, আমানত বাড়া ইতিবাচক হলেও বিনিয়োগের পরিবেশ উন্নত করা জরুরি। উদ্যোক্তাদের আস্থা ফেরানো ও নীতিগত অনিশ্চয়তা কমিয়ে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে না পারলে বাড়তি আমানত অর্থনীতিতে গতি আনবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…