…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে ফেরার পথে নারীকে তুলে নিয়ে ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে ফেরার পথে নারীকে তুলে নিয়ে ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামের এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তাঁকে মারধর করা হয় এবং হাত-পা বেঁধে ফেলে রেখে তাঁর সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায়। পরে রোববার সন্ধ্যা ৭টার দিকে হাসিনা বেগম শিবচর থানায় লিখিত অভিযোগ করেন।

হাসিনা বেগম শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন হাসিনা বেগম। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই ভ্যানে ওঠেন।

কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় তাঁর মেয়ে ভ্যান থেকে নেমে যান। এরপর হাসিনা বেগম বাড়ির দিকে যাওয়ার পথে সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা চার-পাঁচজন তাঁকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোর করে গাড়িতে তুলে নেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাইক্রোবাসে তোলার পর তাঁর চোখ বেঁধে দেওয়া হয়। গাড়িটি শিবচরের পাঁচ্চরের দিকে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা থানার রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে দুর্বৃত্তরা ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসিনা বেগম বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি শিবচর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেছেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…