…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীর গেন্ডারিয়ায় ইয়াবা-হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্রসহ আটক ছিনতাইকারীও

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়ায় ইয়াবা-হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্রসহ আটক ছিনতাইকারীও
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ছাড়া দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে গেন্ডারিয়া এলাকার নামাপাড়া ও ডিস্টিলারি রোডের মুরগিটোলা এলাকায় এসব অভিযান চালানো হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১০।

এসআরবি-১০-এর পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নামাপাড়া এলাকায় রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে সেলিম মাদবর (৩৫) নামে একজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২৮টি ইয়াবা ও ১৭৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ২ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে রাত ১০টার দিকে ডিস্টিলারি রোডের মুরগিটোলা এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন রশিদ (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১২৫টি ইয়াবা, ১ হাজার ৫৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া নামাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ মো. আফজাল হোসেন (১৮) এবং একটি দেশীয় অস্ত্রসহ মনির হোসেন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয় বলে জানায় এসআরবি।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার জন্য উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…