…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিনভর সহিংসতার পর গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক জীবন, টহলে ১০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক
দিনভর সহিংসতার পর গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক জীবন, টহলে ১০ প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত

দিনভর সহিংসতা ও নাশকতার পর গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে, যদিও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে বলে জানা গেছে।

জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত ১০ নভেম্বর ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার আরও চার প্লাটুন যোগ হয়েছে। এ ছাড়া পুলিশ, এসআরবি ও এপিবিএন সদস্যরাও রয়েছেন।

জেলা শহরের লঞ্চঘাট এলাকা, চৌরঙ্গী এলাকা, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, ডিসি অফিস ও কোর্ট এলাকাসহ বিভিন্ন এলাকায় বিজিবি, পুলিশ ও এসআরবি টহল দিচ্ছে।

ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এ বিষয়ে পুলিশের থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে। বিভিন্ন স্থানে তাদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায়।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টুঙ্গিপাড়ায়ও তিন বিএনপি-সমর্থক ব্যবসায়ীর প্রতিষ্ঠানসহ কয়েকটি স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য নিয়োজিত থাকার কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…