…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে এসআরবির অভিযানে কিশোর গ্যাং লিডার সিরাজসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে এসআরবির অভিযানে কিশোর গ্যাং লিডার সিরাজসহ চারজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি মো. সিরাজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. মোক্তার হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. সাগর মিয়া (৩৯)। রোববার (১৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

এসআরবি-২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান এবং শিয়া মসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোক্তার, আনোয়ার ও সাগরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবির তথ্য অনুযায়ী, সিরাজের বিরুদ্ধে ধানমন্ডি, মিরপুর মডেল ও মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলা রয়েছে।

মোক্তার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগ, চকবাজার ও শাহবাগ থানায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদক, ছিনতাইয়ের চেষ্টা ও সিঁধেল চুরির মামলা রয়েছে।

আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। অন্যদিকে সাগর মিয়ার বিরুদ্ধে চকবাজার, শাহবাগ ও লালবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি এবং ছিনতাইয়ের চেষ্টার চারটি মামলা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…