…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

স্মার্ট চশমা ও এআই দিয়ে নকল করে দক্ষিণ কোরিয়ার ট্যাক্স পরীক্ষায় প্রথম, স্বীকারোক্তির পর তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট চশমা, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় প্রতারণা করে দক্ষিণ কোরিয়ার জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় প্রথম হয়েছিলেন এক পরীক্ষার্থী। নিজের অপরাধ স্বীকার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং তদন্ত শুরু করে দেশটির পুলিশ।

৩৪ বছর বয়সী ওই পরীক্ষার্থীর নাম হান ওন-সিওক। জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল ছিল তার। অস্বাভাবিক এই ফলাফল ঘিরেই শুরু হয় সন্দেহ ও অনলাইনে নানা আলোচনা।

সম্প্রতি হান ওন-সিওক নিজের আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে প্রতারণার কথা স্বীকার করেন। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে তুলে তা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের দেওয়া উত্তর নিয়ে পরীক্ষায় নকল করতেন।

হান জানিয়েছেন, পরীক্ষার প্রথম ও দ্বিতীয় উভয় ধাপেই ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করেছেন তিনি।

হানের দাবি, পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীর কথা বিবেচনা করেই সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ অন্য প্রার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এ ঘটনায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস। এআই ব্যবহার করে প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের পরীক্ষার ফল ও যোগ্যতা বাতিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে।

সিউল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হানের আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি পাওয়ার পর মামলাটি তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত মাসেও সিউলের দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এআইযুক্ত চশমা ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেন দুই শিক্ষার্থী। প্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…