…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

লালমনিরহাটে ৪৫ বস্তা ডিএপি সার পাচারের চেষ্টা, ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে ৪৫ বস্তা ডিএপি সার পাচারের চেষ্টা, ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ভোরের আলো ফোটার পরপরই পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইউএনও মনোনীতা দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি ইজিবাইকে থাকা মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে সার ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে তাৎক্ষণিকভাবে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং পাচারে জড়িত থাকায় এরশাদ আলীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ৪৫ বস্তা সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…