সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে টেলিফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু।
তাঁর অভিযোগ, সংসদ অধিবেশনে বসে থাকা অবস্থাতেই ফোনে এসব হুমকি পাচ্ছেন তিনি। অর্থাৎ অধিবেশন চলাকালেই টেলিফোনে তাঁকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
মাহমুদা মিতু আরও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এ ধরনের হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।



