…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ভর্তি পরীক্ষায় সব পরীক্ষার্থীর চশমা যাচাই করবে দক্ষিণ কোরিয়া, নিষিদ্ধ তালিকায় স্মার্ট চশমা

নিজস্ব প্রতিবেদক
ভর্তি পরীক্ষায় সব পরীক্ষার্থীর চশমা যাচাই করবে দক্ষিণ কোরিয়া, নিষিদ্ধ তালিকায় স্মার্ট চশমা
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের পরা সব ধরনের চশমা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংবলিত স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির একটি কঠিন পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থীর এআই ব্যবহার করে জালিয়াতির স্বীকারোক্তির পর পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তার পরই এই সিদ্ধান্ত এল।

সিএনএন জানায়, ওই জালিয়াতির ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান সুং-সুক। বৈঠকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সব ধরনের স্মার্ট ডিভাইস জমা নেওয়া নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পার্লামেন্টে বলেন, ‘পরীক্ষার প্রতিটি পর্বে সব চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে, যাতে ন্যায্য ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।’

তিনি জানান, নিষিদ্ধ সামগ্রীর তালিকায় স্মার্ট চশমাও যুক্ত করা হয়েছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করলে ফৌজদারি শাস্তির মুখেও পড়তে হতে পারে।

আগামী ১৯ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি)। এতে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রায় আট ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কর্মজীবন ও সামাজিক অবস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষার সময় দেশটিতে কার্যত স্থবিরতা নেমে আসে। এমনকি ইংরেজি শ্রবণ দক্ষতা যাচাইয়ের ৩০ মিনিটে শব্দদূষণ এড়াতে বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়।

পরীক্ষায় জালিয়াতির বিষয়টি সামনে আসে দেশটির হিসাব নিরীক্ষক পেশার সনদ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক শিক্ষার্থীর স্বীকারোক্তির পর। কয়েক মাস ধরে তাঁর অস্বাভাবিক ভালো ফল নিয়ে তদন্ত চলছিল।

রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ওই শিক্ষার্থী স্বীকার করেন—খুদে ক্যামেরা, মুঠোফোন ও এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। বিষয়টি নিয়ে সিউল পুলিশের কাছেও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান তিনি।

এআই প্রযুক্তিসংবলিত স্মার্ট চশমায় ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার ও সেন্সর যুক্ত থাকে। পরীক্ষার প্রশ্নের দিকে তাকালেই কয়েক সেকেন্ডের মধ্যে এআইয়ের মাধ্যমে উত্তর পাওয়া সম্ভব। ফলে প্রচলিত নকলের পদ্ধতির চেয়ে এই প্রযুক্তি শনাক্ত করা কঠিন।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা ২০২৩ সালের শেষ দিকে রে-ব্যানের সঙ্গে প্রথম এআই চশমা বাজারে আনে। গত বছর বিশ্বজুড়ে এ ধরনের সাত মিলিয়নের বেশি চশমা বিক্রি হয়েছে।

পূর্ব এশিয়ার পরীক্ষানির্ভর সমাজগুলোতে এ প্রযুক্তির ব্যবহার উদ্বেগ বাড়িয়েছে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করতে গিয়ে দুই শিক্ষার্থী ধরা পড়েন।

এদিকে তাইওয়ানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থীর চশমায় তাপ উৎপন্ন হতে দেখে সন্দেহ হয় পরিদর্শকদের। পরে পরীক্ষা করে স্মার্ট চশমার ব্যবহার শনাক্ত করা হয়। চীনেও গত জুনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সব চশমা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…