…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

সাইবার অপরাধ ও চরমপন্থার আশঙ্কায় টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান ও ইরাক

নিজস্ব প্রতিবেদক
সাইবার অপরাধ ও চরমপন্থার আশঙ্কায় টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান ও ইরাক
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, উগ্রবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান ও ইরাক। সোমবার (১৬ নভেম্বর) দেশ দুটি পৃথকভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেল এবং অবৈধ কনটেন্ট প্রচারে অ্যাপটির ব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, টেলিগ্রাম ব্যবহার করে সাইবার অপরাধ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবৈধ কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে অ্যাপটি উগ্রবাদ ও চরমপন্থা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে অ্যাপটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অজানা উৎসের অ্যাকাউন্ট, লিংক ও সংগঠনের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড বা কনটেন্ট সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে দেশজুড়ে টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো অ্যাপটির ওপর বিধিনিষেধ আরোপ করল বাগদাদ। গত এপ্রিলে জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত উদ্বেগের কথা উল্লেখ করে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। তবে ইরাকি আইন ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর মে মাসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

জর্ডানে নিষেধাজ্ঞার ঘোষণাটি আসে দেশটির একটি অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার এক দিন পর। গত ২৩ অক্টোবর রাজধানী আম্মানের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে হামুদ এলাকার সেন্ট জর্জ অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। রোববার (১৫ নভেম্বর) জর্ডানের একটি আদালত ওই হামলায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এদিকে, রাজধানী আম্মানে শ্রীলঙ্কার দূতাবাসের সামনে এক সাবেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকেও সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের প্রায় ১০ শতাংশ মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন। এ অঞ্চলে অ্যাপটির ব্যবহারকারী কয়েক কোটি।

এদিকে, জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর ভারত ও রাশিয়াও টেলিগ্রামের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। জুনে ভারতে প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর জন্য সাময়িকভাবে অ্যাপটির প্রবেশাধিকার বন্ধ করা হয়। পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ছিল এর পেছনে। অন্যদিকে, রাশিয়া ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে অ্যাপটির গতি সীমিত করে এবং আগস্টে পুরোপুরি নিষিদ্ধ করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…