…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ব্রিগেডিয়ার জেনারেলের ছবি ব্যবহার করে ডিজিএফআই পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিক পা দেননি প্রতারকের ফাঁদে

নিজস্ব প্রতিবেদক
ব্রিগেডিয়ার জেনারেলের ছবি ব্যবহার করে ডিজিএফআই পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিক পা দেননি প্রতারকের ফাঁদে
ছবি: সংগৃহীত

সকাল সাড়ে নয়টার দিকে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন আসে স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিকের কাছে। ব্যস্ত থাকায় তিনি ফোনটি ধরতে পারেননি। পরে মিসড কল দেখে কল ব্যাক করলে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে চোখে পড়ে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলের ছবি, নাম দেওয়া ছিল ‘ব্রিগেডিয়ার লুৎফর রহমান’।

ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে। তবে কথাবার্তার অসংলগ্নতা বুঝতে পেরে প্রতারকের ফাঁদে পা দেননি উত্তম বণিক। তিনি ফোন কেটে দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে জানতে পারেন, একই নম্বর থেকে উত্তরার আরেক ব্যবসায়ীকেও ফোন করা হয়েছে।

উত্তম বণিক ‘জায়া গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি একাধিকবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাহী কমিটিতে ছিলেন এবং বর্তমানে সংগঠনটির একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

ঘটনার বর্ণনা দিয়ে উত্তম বণিক বলেন, কল ব্যাক করতেই ফোনকারী নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তিনি নাকি বিভিন্ন গ্রুপে অসামাজিক ছবি পোস্ট করেন। তিনি এমন কিছু করেন না জানালে ফোনকারী বলেন, হয়তো তাঁর সন্তানেরা করেছে। উত্তম বণিক বলেন, বাচ্চারা তাঁর ফোন ধরে না, তাদের এমন কিছু করার প্রশ্নই আসে না।

উত্তম বণিক বলেন, এরপর ওই ব্যক্তি তাঁকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন এবং অন্যথায় বড় সমস্যা হতে পারে বলে ভয় দেখান। তবে কথাবার্তার একপর্যায়ে তাঁর সন্দেহ হয় ফোনকারী সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নন, তাই আর কথা না বাড়িয়ে তিনি ফোন কেটে দেন। আগেও এ ধরনের অভিজ্ঞতা থাকায় ভয় পাননি বলেও জানান তিনি।

এক বছর আগে বাজুসের কোষাধ্যক্ষ থাকার সময়ও একই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছিল বলে জানান উত্তম বণিক। সে সময় রাজস্ব কর্মকর্তা পরিচয়ে অপরিচিত নম্বর থেকে ফোন করে বাজুসের হিসাবে গরমিল রয়েছে অভিযোগ তুলে টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। ওই সময় শুধু তাঁকে নয়, বাজুসের অনেক সদস্যকেই ফোন করে টাকা দাবি করা হয়েছিল।

আজকের ফোন পাওয়ার পর অন্যদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন উত্তম বণিক। বাজুসের প্রায় ৪০ হাজার সদস্যের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন তিনি। এরপর উত্তরার আরেক ব্যবসায়ী একই নম্বর থেকে ফোন পাওয়ার কথা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক চক্রের ব্যবহৃত ছবিটি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের। তিনি বর্তমানে নাটোর সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই থেকে তিন মাস ধরে চক্রটি তাঁর ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। বিষয়টি জানার পর তিনি সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন এবং স্থানীয় থানায় একাধিক সাধারণ ডায়েরি করেছেন, জিডির সঙ্গে প্রতারকদের ব্যবহার করা একাধিক ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বরও জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ চক্রের কেউ শনাক্ত বা গ্রেপ্তার হয়নি।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান বলেন, তাঁরা একাধিকবার বিষয়টি পুলিশকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাঁর ভাষায়, স্যারের মতো একজন ভদ্র মানুষের ছবি ব্যবহার করে এমন প্রতারণায় তিনি খুবই বিব্রত।

সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ফোন দিয়ে প্রতারণা সম্পর্কে আগেই সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), গত ৯ এপ্রিল এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিও দেয় তারা। আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার পরিচয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে এবং কর্মকর্তাদের ইউনিফর্ম পরা ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না; কেউ সামরিক কর্মকর্তা পরিচয়ে ভয়ভীতি দেখালে বা অসদুপায়ে সুবিধা আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…