…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, একই রাতে চল্লিশায় রেললাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, একই রাতে চল্লিশায় রেললাইনে আগুন
ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার রৌহা এলাকায় গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

গতকাল রোববার রাত ও আজ সোমবার ভোরে এসব ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামীণ ব্যাংকের রৌহা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ ভোর চারটার দিকে দুর্বৃত্তরা শাখার বারান্দায় গ্রিলের পাশে রাখা পাটের বস্তায় পেট্রল ও মবিল মিশিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে।

এ সময় শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে তাঁর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফলে আগুন ধরানো সম্ভব হয়নি।

পরে বারান্দায় পেট্রলের দুটি বোতল, মবিল মেশানো ছেঁড়া বস্তা ও মবিলের একটি কৌটা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

দুর্বৃত্তরা আগুন ধরাতে না পারায় রৌহা শাখার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে শাখা ব্যবস্থাপক জানিয়েছেন।

গ্রামীণ ব্যাংকের নেত্রকোনার জোনাল ম্যানেজার নারায়ণ দত্ত মণ্ডল বলেন, ব্যাংকের সব শাখায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে শাখাগুলোতে ক্যামেরা স্থাপন করা হবে।

নারায়ণ দত্ত মণ্ডল আরও বলেন, এ ধরনের ঘটনায় একটি মামলা হয়েছে। অন্য ঘটনাগুলো পুলিশকে জানানো হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রৌহা শাখার ঘটনার বিষয়ে থানায় যোগাযোগ করে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

ওসি আবুল খায়ের বলেন, রৌহা শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পুলিশকে লিখিতভাবে কিছু জানাচ্ছে না।

এদিকে একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওসি আবুল খায়ের জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নেত্রকোনা রেলস্টেশনের স্টেশনমাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আজ সকালে এনএসআইয়ের মাধ্যমে তিনি আগুন দেওয়ার ঘটনাটি জেনেছেন। এতে রেললাইন বা ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…