…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বোরহানউদ্দিনে অবৈধ বালু তোলায় পাঁচজনকে দেড় লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটকের পর মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক
বোরহানউদ্দিনে অবৈধ বালু তোলায় পাঁচজনকে দেড় লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটকের পর মুচলেকায় মুক্তি
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দেউলা লঞ্চঘাটসংলগ্ন কাচারির চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. মিলন হাওলাদার (৪৯), মো. জামাল হাওলাদার (৪৫), মো. সাদ্দাম হাওলাদার (৩০), মো. সোহেল (২৬) ও মো. মহিউদ্দিন (৪৭)। তাঁরা ভোলা, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাচারির চর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

পরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পাঁচজনকে দেড় লাখ টাকা জরিমানা করেন। মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

তবে জব্দ করা ড্রেজার ও দুটি বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…