…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পীরগঞ্জে টিনের ঘর থেকে উদ্ধার ১৩০ কেজি কষ্টি ও বেলে পাথর, মূল্য ৮৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
পীরগঞ্জে টিনের ঘর থেকে উদ্ধার ১৩০ কেজি কষ্টি ও বেলে পাথর, মূল্য ৮৫ লাখ টাকা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তসংলগ্ন এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন — কষ্টি ও বেলে পাথরের শিলাখণ্ড — উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমিন ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত রোববার রাত দেড়টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে এই বিশেষ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসংলগ্ন পীরগঞ্জের ছত্রা বাজারের কাছে একটি নির্জন টিনের ঘরে কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এরপর রোববার গভীর রাতে লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল — যার মধ্যে দুজন নারী সৈনিকও ছিলেন — এবং ঘোড়াঘাট থানা-পুলিশের একটি সমন্বিত টহল দল যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মোমিন ইসলামকে আটক করা হয়।

অভিযানে জব্দ করা শিলাখণ্ডগুলোর মোট ওজন ১৩০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা। জব্দ তালিকায় রয়েছে ৯০ কেজি ওজনের একটি প্রাচীন বেলে পাথরের শিলাখণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক শিবলিঙ্গের খণ্ডাংশ।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, উদ্ধার করা পাথরগুলোর সঠিক প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের জন্য সেগুলো নওগাঁর বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। এরপর সেগুলো পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

তারাগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু: সড়ক আইনে মামলা, এজাহারে বাস থেকে ফেলে দেওয়ার কথা নেই, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন
আইন ও অপরাধ

তারাগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু: সড়ক আইনে মামলা, এজাহারে বাস থেকে ফেলে দেওয়ার কথা নেই, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন

রংপুরের তারাগঞ্জে দুজন যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভাড়া নিয়ে বিরোধ…

আইন ও অপরাধ

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, রৌমারী থেকে স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প…

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…