…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

তিতুমীর কলেজ ছাত্রদলের বাছাই শেষ, কয়েক দিনের মধ্যে কেন্দ্রে যাবে সংক্ষিপ্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রাথমিক সব প্রক্রিয়া শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর ফরম বিতরণ ও জমা নেওয়া এবং পদপ্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকার শেষে এবার বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়া হবে। এরপরই নতুন কমিটির ঘোষণা আসতে পারে।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি করা হয়।

সার্চ কমিটি পরে পদপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ, ফরম জমা নেওয়া ও সরাসরি সাক্ষাৎকার গ্রহণের কাজ করে। সেই ধারাবাহিকতাতেই এবার বাছাইপর্ব শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্বে আসতে তৎপর হয়ে উঠেছেন সাবেক কমিটির একাধিক নেতা। পদপ্রত্যাশীরা নিয়মিত ক্যাম্পাসে মিছিল-শোডাউনসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালন করছেন।

তবে প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেও এখনো ঘোষণা না আসায় দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কমিটি ঘোষণায় বিলম্বের কারণ নিয়েও আলোচনা চলছে।

সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মিরাজ আল ওয়াসি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তুরস্কে আছেন। এর আগে তিনি জাপান সফরে ছিলেন। যার ফলে কমিটি গঠন প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। সার্চ কমিটি ইতোমধ্যে নাম প্রস্তুত করছে। প্রক্রিয়াটি ঢাকা-১৭ আসনের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সানি ভাই সম্পন্ন করবেন। তিনি সফর শেষ করে ফিরে এলে হয়তো কিছুদিনের মধ্যে কমিটি দিয়ে দেবেন। সম্ভবত এ মাসের (নভেম্বর) শেষ নাগাদ কমিটি হতে পারে।’

সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী নোবেল হোসেন সূর্য বলেন, ‘কমিটি শিগগিরই হয়ে যাবে। সার্চ কমিটি এখনো আমাদের কমিটির তালিকা জমা দেয়নি। তবে আগামী ১০ দিনের মধ্যে জমা দেবে বলে আশা করছি।’

তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সার্চ কমিটির প্রধান এজিএম শামসুল হক বলেন, ‘কমিটি কবে নাগাদ আসতে পারে, তা ঠিক বলা যাচ্ছে না। আমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জমা দেওয়া। ইতোমধ্যে আমাদের বাছাইপর্ব শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে আমরা তা কেন্দ্রে জমা দিয়ে দেব।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের রাজনৈতিক ব্যক্তিত্ব ও যোগ্যতা বিবেচনা করে শিগগিরই কমিটি ঘোষণা করবেন।

দলীয় সূত্র বলছে, এবার কমিটি গঠনের ক্ষেত্রে প্রার্থীদের নেতৃত্বের যোগ্যতা ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি বিগত সময়ে ত্যাগী ও বিতর্কমুক্ত নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…