…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ঘরছাড়া ৫ হাজার পরিবার: সংসদে এমপি মনিরুলের অভিযোগ, তদন্তে মিথ্যা প্রমাণিত হলে পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ঘরছাড়া ৫ হাজার পরিবার: সংসদে এমপি মনিরুলের অভিযোগ, তদন্তে মিথ্যা প্রমাণিত হলে পদত্যাগের ঘোষণা
ছবি: সংগৃহীত

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর দাবি, এই দূষণের কারণে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬০ নম্বর বিধি অনুযায়ী আধা ঘণ্টার আলোচনায় কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য অভিযোগগুলো তোলেন। ১০ নভেম্বর গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন নিয়ে তাঁর প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে এই আলোচনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মনিরুল হক চৌধুরী বলেন, দূষণে কৃষি, মৎস্যসম্পদ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, আর এতে অতীতে নেওয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের সুফলও নষ্ট হয়ে গেছে।

ইপিজেডের বর্জ্যদূষণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইপিজেডের বর্জ্যের কারণে নোয়াখালী অঞ্চল পর্যন্ত পরিবেশের বিপর্যয় ঘটেছে এবং পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়ে গেছে।

দূষণের কারণে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি জানিয়ে মনিরুল হক বলেন, ‘আমার কথা মিথ্যা হলে—আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন।’

তিনি আরও অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি।

ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, বর্জ্য ব্যবস্থাপনার নামে অর্থ সংগ্রহ করে প্রভাবশালীদের দেওয়া হচ্ছে, অথচ অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে প্রাকৃতিক খালে।

মনিরুল হক বলেন, ‘হাইকোর্টের রায় আছে আমাদের পক্ষে। পরিবেশ আদালতের রায় আছে আমাদের পক্ষে। কিন্তু বাস্তবায়ন করে না।’

কুমিল্লা, নোয়াখালী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর করতে নদী ও খাল পুনঃখনন এবং বর্জ্যদূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গোমতী নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

মন্ত্রী জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার অন্তত ২০টি স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গত এক দশকে নদীর চরাঞ্চলের প্রায় চার হাজার একর জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। তিনি বলেন, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে। এ জন্য নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ রয়েছে।

পানিসম্পদমন্ত্রী আরও জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং এ জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় তা যাচাই করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই অর্থবছরে অন্তত এই প্রকল্প পাস করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নদীতে ড্রেজিং করার মাধ্যমে ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণরূপে উপকার দেওয়ার সুবিধা দিতে পারব।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…