…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তা সরকারের নজরদারিতে, শিগগিরই ২৫ জেলা প্রশাসক পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তা সরকারের নজরদারিতে, শিগগিরই ২৫ জেলা প্রশাসক পদে রদবদল
ছবি: সংগৃহীত

সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা। মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

তাঁদের কারো বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে।

একই সময়ে পুলিশের কিছু সদস্যকে ঘিরেও বাহিনীর ভেতরে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগসহ নানা কারণে তাদের প্রতি এই সন্দেহ তৈরি হয়েছে বলে খবরে বলা হয়েছে।

একাধিক গোয়েন্দা তথ্যে পুলিশের এসব সদস্যের বিরুদ্ধে নেতিবাচক তথ্য এসেছে। এদের কেউ কেউ সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন বলেও আলোচনা আছে।

বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় এসব কর্মকর্তা ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগের কথা খবরে উল্লেখ করা হয়েছে। একদিকে পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, আবার এসব কর্মকর্তাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন বলে বলা হয়েছে।

সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ সংযোগ ও সরকারবিরোধী উসকানিসহ নানা কর্মকাণ্ড সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সরকার বিব্রত বলে খবরে বলা হয়েছে।

সর্বশেষ এ ধরনের নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান
রাজনীতি

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে …