…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন তৃতীয় প্রজন্মের ভিক্টর মহসিন

নিজস্ব প্রতিবেদক
পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন তৃতীয় প্রজন্মের ভিক্টর মহসিন
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হচ্ছেন তৃতীয় প্রজন্মের সদস্যরা। এর অংশ হিসেবে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পিএইচপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক ব্যবসায় উত্তরসূরি তৈরি এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ভিক্টর মহসিনের এই দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পিএইচপি। সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা এই শিল্পগোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানে এখন নতুন প্রজন্মের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবন সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান ও বিপণন বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে তিনি পিএইচপি ফ্যামিলিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে তিনি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মধ্য দিয়েই এবার দুটি প্রতিষ্ঠানের ডিএমডির দায়িত্ব পেলেন তিনি।

পিএইচপি জানায়, ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিচ্ছেন ভিক্টর মহসিন। এ জন্য তিনি নিয়মিত দেশের বিভিন্ন শহর ও গ্রামের বাজার পরিদর্শনে যান। এসব পরিদর্শনে বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে বাজারের চাহিদা, পরিবর্তন এবং নতুন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে তিনি সরাসরি ধারণা নেন, আর এর ভিত্তিতেই ব্যবসার কার্যক্রম ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা করেন।

পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের দায়িত্বের পাশাপাশি ভিক্টর মহসিন পিপলস ইনস্যুরেন্সের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার।

শিল্প ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন খাতেও তাঁর আগ্রহ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম নগরে আধুনিক ক্রীড়া ও বিনোদন-সুবিধা সম্প্রসারণের উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইস্পাত, কাচ, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতে পিএইচপি ফ্যামিলির কার্যক্রম রয়েছে এবং গোষ্ঠীটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…