…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার, জব্দ সাতটি মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন থানা এলাকায় ১৫টির বেশি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চারটি যৌথ বাহিনীর দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য অংশ নেন। যৌথ বাহিনী জানায়, অভিযানে ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্য থাকলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।

যৌথ বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে লোকজন সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে যৌথ বাহিনী জানিয়েছে।

মুকসুদপুর থেকে গ্রেপ্তার শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া এবং সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তাঁদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, সমাবেশসহ বিভিন্ন সরকারবিরোধী কর্মসূচিতে জড়িত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…