…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই গণগুলিবর্ষণে অন্তত ১৭ জন নিহত, উদ্দেশ্য এখনো অজানা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার পৃথক দুটি স্থানে গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরের সুইটওয়াটারস এলাকায় ‘গুলিবিদ্ধ’ একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী অনানুষ্ঠানিক বসতি জেফসভিলের একটি ঝুপড়ি ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত ১৭।

সোমবার দেশটির জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, ৫৩০ কিলোমিটার (৩৩০ মাইল) দূরত্বের ব্যবধানে ঘটা এই দুই অপরাধের উদ্দেশ্য এখনো উদ্ঘাটন করতে পারেননি তদন্তকারীরা।

মাসেমোলা বলেন, ‘আমরা যে চলমান গণগুলিবর্ষণের মুখোমুখি হচ্ছি, তা অগ্রহণযোগ্য। অবশ্যই আমাদের এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের সম্প্রদায়গুলোকে আতঙ্কিত করতে বা মানুষ কীভাবে জীবনযাপন করবে, তা নির্ধারণ করতে দিতে পারি না।’

প্রিটোরিয়া থেকে পাওয়া খবরে বলা হয়েছে, গুলিবর্ষণের বিষয়ে উত্তরের অপেক্ষায় থাকা স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আছেন। মধ্যরাতের ঠিক আগে চার কক্ষের একটি ঝুপড়ি ঘরে এই হত্যাকাণ্ড ঘটে, আর এক আত্মীয়ের খোঁজে ওই ঘরে যাওয়া একটি ছোট শিশু প্রথম মরদেহগুলো দেখতে পায়।

গাউটেং পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন গত বছর পাশের অনানুষ্ঠানিক বসতি সলসভিলে ১২ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার একটি গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন ব্যক্তি’ ছিলেন।

এমথমবেনি বলেন, ‘এগুলোর মধ্যে যোগসূত্র থাকতে পারে এবং এটি সম্ভবত একটি প্রতিশোধমূলক হামলা ছিল—তা আমরা উড়িয়ে দিতে পারি না।’ প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ঘটনাস্থলে প্যাথলজিস্ট, তদন্তকারী ও পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

অন্যদিকে পিটারমারিৎসবার্গের ঘটনা প্রসঙ্গে পুলিশের মুখপাত্র রবার্ট নেটশিউন্দা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তে সহায়তা করার জন্য কয়েকটি পরিবার এগিয়ে এসেছে। তবে তিনি বলেন, ‘এর উদ্দেশ্য কী হতে পারে এবং এই গুলিবর্ষণের পেছনে কারা থাকতে পারে, তা বলার সময় এখনো আসেনি, কারণ আমরা এখনো নিহতদের শনাক্ত করতে পারিনি।’

দীর্ঘকাল ধরেই দক্ষিণ আফ্রিকায় উচ্চমাত্রার সহিংস অপরাধ মোকাবিলা করতে হচ্ছে। তবে ইদানীং দেশটিতে অধিক প্রাণহানিসহ গণগুলিবর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…