…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

উত্তরায় পাসপোর্ট অফিসের ফটকে গভীর রাতে আগুন, সিসি ক্যামেরায় দুই মুখোশধারী

নিজস্ব প্রতিবেদক
উত্তরায় পাসপোর্ট অফিসের ফটকে গভীর রাতে আগুন, সিসি ক্যামেরায় দুই মুখোশধারী
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে মুখোশ পরা দুই ব্যক্তি এসে ফটকে আগুন দেন।

ওসি বলেন, পাসপোর্ট অফিসের বাইরের স্টিলের গেটে আগুন দেওয়া হয়েছিল। স্টিলের গেট হওয়ায় দুই-তিন মিনিটের মধ্যেই আগুন নিভে যায় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও বলেন, রাতে পাসপোর্ট অফিসের নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে ছিলেন। তাই আগুন দেওয়ার বিষয়টি তাঁরা টের পাননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাত ১টা ৩ মিনিটে দুজন ব্যক্তি এসে ফটকে আগুন দিয়ে চলে গেছেন।

ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…