উপজেলা ও পৌরসভায় দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দল সমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ৪১ জন পৌরসভা মেয়র, ৫৮ জন উপজেলা চেয়ারম্যান ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রমুখ।
এর আগে, গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।



