…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

স্বামীবাগ ও ওয়ারীতে রাজউকের অভিযান: তিন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
স্বামীবাগ ও ওয়ারীতে রাজউকের অভিযান: তিন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের দায়ে রাজধানীর স্বামীবাগ ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজউক সূত্রে জানা যায়, স্বামীবাগ ও ওয়ারী এলাকার বিভিন্ন সড়কে অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

অভিযানে মোট পাঁচটি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে নকশার ব্যত্যয় ঘটিেয়ে ভবন নির্মাণের সত্যতা পাওয়ায় তিনটি ইমারতের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাশাপাশি আইন অমান্য করায় একটি ইমারত থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নকশা বহির্ভূত অংশ থাকায় দুটি ইমারতের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, অপরিকল্পিত ও ইমারত নির্মাণ বিধিমালা বহির্ভূতভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে রাজউকের এ ধরনের অভিযান নিয়মিত কাজের অংশ। এমন অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…