…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল ও বোমা তৈরি করা হচ্ছে এবং সেগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সরবরাহ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে সেখানে নজরদারি চালাচ্ছিল এসআরবি। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত থাকার সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে লোকচক্ষুর আড়ালে বিস্ফোরক মজুত কিংবা তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, অভিযান চালিয়ে লাল টেপে মোড়ানো বিভিন্ন আকারের মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ককটেল তৈরির সরঞ্জামও পাওয়া গেছে।

তিনি জানান, রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য আলামত ঢাকায় পাঠানো হবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…