…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নির্বাচনের আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা, বললেন ইসলামী আন্দোলনের গাজী আতাউর

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা, বললেন ইসলামী আন্দোলনের গাজী আতাউর
ছবি: সংগৃহীত

নির্বাচনের আট মাস পরও দেশে অস্থিতিশীলতার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সর্বত্র এই বার্তা গিয়েছে যে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা দেশ অস্থিতিশীল করতে পারে।’

এমন পরিস্থিতি দেশের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে দেড় বছর আর নির্বাচনের পরে আট মাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা।’

গাজী আতাউর বলেন, ‘সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে। এই কাজ ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই করা দরকার ছিল। এখন এই ধরনের নজরদারি আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।’

বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, ‘এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। আমরা অতীতের মতো আবারও বলছি যে, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন, পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান
রাজনীতি

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে …