…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চলতি মাসেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি বিজিএমইএ সভাপতির
ছবি: সংগৃহীত

চলতি মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেছেন, ‘পয়লা নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে, সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। আমার যদি ক্ষমতা থাকত আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রসেসটা ফলো করতে হবে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অভিযোগ তুলে বলেন, ‘আমরা যেটা বলার চেষ্টা করছি পয়লা নভেম্বরের আগে এই মজুরি নিয়ে যে আন্দোলন সেটাকে এক ধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও পয়লা নভেম্বরের পরে আন্দোলনের নামে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করা, আমি বলব যে ৯৫ শতাংশ শ্রমিক ভাই-বোন কাজ করতে চায় তাদের যারা জোর করে ফ্যাক্টরি থেকে জোর করে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।’

মজুরি বোর্ডে প্রতিনিধি প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, তিনি একজন প্রতিনিধি দিয়েছেন, সেটা বিজিএমইএ প্রতিনিধি না; সেটা হলো পোশাকশিল্পের প্রতিনিধি। এখানে বিজিএমইএ আছে, বিকেএমইএও আছে। এখন মজুরি বোর্ডের মিটিং স্থগিত হয়ে যাওয়ার দায় যদি তাদের ওপর চাপানো হয়, তিনি মনে করেন সেটা সঠিক হবে না।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এম আকাশ। এতে আরও বক্তব্য দেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার।

সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…