…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ, হতাহত নেই
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ বক্সেও আগুন ধরেনি বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইজার আলী বলেন, পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি দেখতে পায়।

এসআই মো. ইজার আলী আরও বলেন, বস্তুটির কাচের অংশের মুখ ও বাকি অংশ কাপড় দিয়ে মোড়ানো ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা বিকট শব্দ শুনতে পান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ বক্সে আগুনও লাগেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে: সংসদে আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি…

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…