…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আমানত ও রেমিট্যান্সে প্রচলিত ব্যাংকের চেয়ে পিছিয়ে পড়ছে ইসলামি ধারার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আমানত ও রেমিট্যান্সে প্রচলিত ব্যাংকের চেয়ে পিছিয়ে পড়ছে ইসলামি ধারার ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে ইসলামি ধারার ব্যাংকগুলো। আমানত সংগ্রহ, বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধি থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্যের অর্থপ্রবাহ পর্যন্ত প্রায় সব সূচকে তাদের প্রবৃদ্ধি কম, আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে রেমিট্যান্স সংগ্রহে। ব্যাংকিং খাতের বিভিন্ন সূচকের তুলনামূলক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

গত এক বছরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ।

গত সেপ্টেম্বর শেষে ইসলামি ধারার ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই আমানতের প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।

বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর আমানত এক বছরে বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার কোটি টাকা। ব্যাংকিং খাতের মোট আমানতের ২০ দশমিক ৬৯ শতাংশ এখন ইসলামি ব্যাংকগুলোর হাতে রয়েছে।

বৈদেশিক বাণিজ্যের অর্থপ্রবাহেও ইসলামি ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে। গত সেপ্টেম্বরে এসব ব্যাংকের মাধ্যমে দেশে রপ্তানি আয় এসেছে ৬৮ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় গ্রহণ এক বছরে বেড়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। সেপ্টেম্বরে ব্যাংকিং খাতের মোট রপ্তানি আয়ের মাত্র ১৭ দশমিক ৪৬ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।

আমদানি ব্যয়ের চিত্র কিছুটা ভিন্ন। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় মেটানো হয়েছে ১০৫ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ বেশি। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় এক বছরে বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ।

রেমিট্যান্স সংগ্রহে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল ৮১ কোটি ৮০ লাখ ডলার। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এক বছরে ১৭ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৯ কোটি ৯০ লাখ ডলারে। সেপ্টেম্বর মাসে ব্যাংকিং খাতের মোট রেমিট্যান্সের মাত্র ২০ দশমিক ৫০ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।

শুধু আমানত ও বৈদেশিক লেনদেন নয়, বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধিতেও পিছিয়ে রয়েছে ইসলামি ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা এক বছরে বেড়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। প্রচলিত ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ইসলামি ব্যাংকগুলোর সম্পদ বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ, বিপরীতে প্রচলিত ব্যাংকের সম্পদ বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়েও একই প্রবণতা দেখা গেছে। গত এক বছরে ইসলামি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত কমেছে ১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত বেড়েছে ৩২ দশমিক ২১ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামি ধারার ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে। এতে গভীর সংকটে পড়েছেন এসব ব্যাংকের আমানতকারীরা। তাই এসব ব্যাংকের প্রতি গ্রাহকদের কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…