…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কমার্স ব্যাংকে আমানত সংগ্রহের নামে চার কোটি টাকা ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বিধিবহির্ভূতভাবে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পরিচালনা পর্ষদ।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. হামিদুর রহমান। বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদের সভায় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

তার আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানের সঙ্গে পর্ষদ চেয়ারম্যানের এক নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ (এফসিএ) জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো দ্রুততম সময়ে পরিপালন নিশ্চিতের প্রক্রিয়া নেওয়া হয়েছে। বরখাস্তের আদেশের কপি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য পদক্ষেপ দ্রুত সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

চেয়ারম্যান বলেন, ‘আর্থিক অনিয়মের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। যে পরিমাণ টাকা অনিয়ম হয়েছে, সমপরিমাণ টাকা পুনর্জমা দেওয়ার কথা বলা হয়েছে।’

তিনি আরও বলেন, এসইভিপি দেলোয়ার হোসেন আগে এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন এবং গুরুতর আর্থিক অনিয়মের দায়ে সেখানে চাকরিচ্যুত হন।

জানা গেছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ৭৪ কোটি টাকা আত্মসাৎ এবং ৭ লাখ মার্কিন ডলার মূল্যের রপ্তানি পণ্যের অর্থ দেশে না আনার অভিযোগে মামলা চলমান রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি নিরীক্ষায় তাঁর বিরুদ্ধে ট্রেড-ভিত্তিক মানিলন্ডারিংয়ের অভিযোগও উঠে এসেছে বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…